POPULAR BD NEWS
Popular BD News Logo

নির্বাচন করতে গিয়ে মারা গেলে মায়ের পাশে কবর দিয়েন: চেয়ারম্যান প্রার্থী মোক্তার

সুমন আহমেদ | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪ | সময়: ১০:১৭ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মোক্তার হোসেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গাজী মুক্তার হোসেন বলেন, সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে (টেয়াক্কাপুল বাজার) নির্বাচনী প্রচারণায় গেলে পুলিশের সামনে তার এবং তার কর্মীদের ওপর হামলা চালায় ঘোড়া প্রতীকের সমর্থক কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবহান সরকার সুভা ও তার দলবল। হামলা চালিয়ে ১৫টি গাড়ি, ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে আহত হয় আমার ১৫ জন কর্মী-সমর্থক। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার করা হয়েছে। এ হামলা আমাকে হত্যার উদ্দেশ্যে করা হয়।

তিনি অভিযোগ করেন, ইতিপূর্বেও তার ওপর একই চেয়ারম্যান হামলা চালিয়েছিল। থানায় অভিযোগ করার পরও পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না বলে দাবি তার।

তিনি বলেন, আমি কোনো অবস্থায় নির্বাচনের মাঠ ছাড়ছি না। নির্বাচন করতে গিয়ে তার মরণ হলে তার মায়ের কবরের পাশে কবর দেওয়া জন্য নেতাকর্মীরা প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি আরও জানান, হামলার বিষয় তিনি নির্বাচন কমিশন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবগত করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন