POPULAR BD NEWS
Popular BD News Logo

যাত্রী হয়রানি করায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছয় অটোরিকশা চালক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪ | সময়: ৯:২৭ অপরাহ্ণ

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি, ব্যাগ ধরে টানাটানি ও অসংলগ্ন অবস্থায় চিৎকার চেচামেচি করে লঞ্চের চালক, স্টাফ ও যাত্রীদের বিরক্তি সৃষ্টি করায় ৬জন সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলায় সাড়ে ১১টার দিকে লঞ্চ টার্মিনালে নৌ পুলিশ ডিউটিরত অবস্থায় তাদেরকে আটক করেন।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক সিএনজি চালিত অটোরিকশা চালকরা হলেন- আলী (৩৭), রুবেল মুন্সী (২৭), মো. আবদুল কাদের (৩৫), মো. রফিক (২৬), কাজল হোসেন (২৫) ও হাসান গাজী (২৬)।

ওসি বলেন, আটক ৬ অটোরিকশা চালকের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানায় ননএফআইআর প্রসিকিউশন পুলিশ আইন ১৮৬১ এর ৩৪ ধারায় দাখিল করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন