হাজীগঞ্জে তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরন করেন ছাত্রলীগ নেতা রাহুল ইসলাম রানা। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারে প্রখর রোদ উপেক্ষা করে পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক রাহুল ইসলাম রানা’র উদ্যোগে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়ের সামনে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
তীব্র তাপদাহের কারনে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় রিকশা চালক, অটো চালকসহ বিভিন্ন ছোট বড় যানবাহন ও পথচারীদের পানিও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।