POPULAR BD NEWS
Popular BD News Logo

তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের মাঝে দ্বিতীয় দিনেও পানি ও জুস বিতরণ করেন ছাত্রলীগ নেতা

হাসান আহমেদ - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪ | সময়: ৫:৪৫ অপরাহ্ণ

হাজীগঞ্জে তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের মাঝে দ্বিতীয় দিনেও পানি ও ম্যাংগো বিতরন করেন ছাত্রলীগ নেতা রাব্বি। সোমবার দুপুরে হাজীগঞ্জ মধ্যে বাজারে প্রখর রোদ উপেক্ষা করে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি’র উদ্যোগে চাঁদপুর কুমিল্লা মহাসড়ক হাজীগঞ্জ বাজার কিউসি টাওয়ারের সামনে পানি ও জুস বিতরণ করেন।

তীব্র তাপদাহের কারনে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় রিকশা চালক, অটো চালকসহ বিভিন্ন ছোট বড় যানবাহন ও পথচারীদের পানিও জুস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ সম্পাদক মাহফুজুর রহমান,রাহুল ইসলাম রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ুন আজাদ,পৌর ছাত্রলীগ নেতা রিদয় হাসান জাহিদ,নূরে আলম শুভ,শাকিল পাটোয়ারী ,আলিফ প্রমূখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন