POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলা আহত ১৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪ | সময়: ১২:২৫ অপরাহ্ণ
মতলব উত্তরে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যান প্রার্থীর নিজ গাড়িঞসহ ১২টি গাড়ি ভাঙচুর ও ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে (টেক্কা পোল বাজার) এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নেতাকর্মীদের নিয়ে টেক্কা পোল বাজারে ভোট চাইতে আসলে হঠাৎ করে একদল লোক লাঠি সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনারস প্রতীকের কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর গাড়িসহ ১০-১২টি মোটরসাইকেল ও একটি সিএনজি ভাঙচুর করে। ঘটনার পরপরই মতলব থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেন বলেন, আমি বিকেলে নির্বাচনী গণ সংযোগে নেমে কয়েকটি ইউনিয়নে গণ সংযোগ করে মোহনপুর ইউনিয়নের টেক্কা পোল বাজারে আসি। সেখানে আমি কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করি। হঠাৎ করে গোড়া প্রতীকের সমর্থক সুভা চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আমরা যাতে নির্বাচনী প্রচার চালিয়ে যেতে না পারি। হামলাকারীরা আমার গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। আমার নেতাকর্মীদেরকে আহত করে। আমার প্রায় ১৫ জন নেতা কর্মীকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর জখম করেছে। আমার একজন কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেছি। বাকি আহতদেরকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাজী মোক্তার হোসেন বলেন, ঘটনায় আমরা মতলব থানায় লিখিত অভিযোগ করব। তিনি নির্বাচনী পরিবেশ সুশৃংখল রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন জানান, হামলার খবর পেয়ে আমরার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত কোন অভিযোগ করা হয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন