“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে চাঁদপুরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। রোববার (২৮ এপ্রিল) চাঁদপুরে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
জেলা জজ আদালত চত্বরে সকাল সোয়া ৮ টায় বর্নাঢ্য র্যালীর উদ্ধোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে এসে শেষ হয়। এরপর আদালত সম্মুখে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক। বক্তব্যদেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও দিবস উপলক্ষে আদালত চত্বরে দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট মো. নুরুল আলম সিদ্দীক, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট (এডিএম) একরামুল সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সারোয়ার জাহান, সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবরসহ বিচার বিভাগের বিচারক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, লিগ্যল এইডের প্যানেল আইনজীবীরা এসব কর্মসূচিতে অংশগ্রহন করেন।