POPULAR BD NEWS
Popular BD News Logo

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪ | সময়: ১২:০৪ অপরাহ্ণ

আয়োজনে চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ সকালে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর তীরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

আলোচনা সভা শেষে দেশীয় ঐতিহ্যবাহী গ্রামীণ লোকজ খেলায় অংশগ্রহণ করে শিশু কিশোরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন