নব আশায়, নব প্রভাতে নববর্ষের প্রতিটি দিন সবার জীবনে নতুন আশা ও আলোর বাণী নিয়ে আসুক এবং প্রতিটি দিনই শুভ ও মঙ্গলময় হোক” এই কামনায় হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩১ পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভা ও ঐতিহ্যসম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীলের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, ওসি তদন্ত মিন্টু দত্ত, হাজীগঞ্জ সাহিত্য সংস্কৃতির পরিষদের সভাপতি কাজী সালাউদ্দিন প্রমুখ।
ওইসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বর্ষবরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পান্তাভাতের আয়োজন করা হয়েছে।