POPULAR BD NEWS
Popular BD News Logo

সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের ৫ যাত্রী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪ | সময়: ৫:০০ অপরাহ্ণ

সদরঘাটে পন্টুনে বেঁধে রাখা দুটি লঞ্চের মাঝখান দিয়ে আরেকটি লঞ্চ ঢোকানোর সময় দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। ওই ৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিআইডিব্লউটিএ কর্তৃপক্ষও।

 

ওসি আজাদ বলেন, এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে এ দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সরদঘাট ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল মালেক মোল্লা বণিক বার্তাকে বলেন, লঞ্চের রশি ছিড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, সদরঘাটে এমভি তাশরিফ ৪ ও এমভি পূবালী ১ নামে দুটি লঞ্চ দড়ি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটির মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ পন্টুনে ভেড়ানোর চেষ্টা করেন চালক। এ অবস্থায় তাসরিফ ৪ লঞ্চের দড়ি ছিঁড়ে গেলে লঞ্চে ওঠার সময় দুর্ঘটনায় ৫ জন নিহত এবং এক শিশু ও একজন নারীসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। এএসসি/পবন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন