POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে প্রেমিক-প্রেমিকা মিলে ব্যাংকে চুরি করতে গিয়ে নৈশ্য প্রহরীকে খুনের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪ | সময়: ৩:৫৮ অপরাহ্ণ

মতলব উত্তরের গজরা বাজারের কৃষি ব্যাংকের প্রেমিক-প্রেমিকা মিলে ব্যাংকে চুরি করতে গিয়ে নৈশ্য প্রহরীকে খুনের ঘটনায় প্রধান আসামী সাকিব হোসেনকে গ্রেফতার করেছে পিবিআই।

বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

মঙ্গলবার রাতে চাঁদপুর বাস স্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে ঘটনাস্থলে গিয়ে গজরা বাজার কৃষি ব্যাংকের ভোল্ট কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম ফসলী জমি ও নালা থেকে উদ্ধার করা হয়। তাকে বুধবার বিকালে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এর আগে প্রেমিকা মিলি আক্তার ও তাদের আরেক সহযোগী মোঃ সজিব হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পিবিআই।

গেলো ২৪ ফেব্রুয়ারী কৃষি ব্যাংকের ছাদ থেকে শাহাদাত হোসেনের হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ঘটনার পর মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে পরিবার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন