হাজীগঞ্জের ডাটরা শিবপুর প্রবাসী কল্যাণ ট্রাস্টের এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
রবিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ডাটরা শিবপুর সিরাজুম মনিরা জামে মসজিদ প্রাঙ্গণে হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণী কার্যক্রম সম্পন্ন হয়।
ডাটরা শিবপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজের অসহায় হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ভাবে সহয়তায় প্রধান করে আসছে।
এই সংগঠনটির শুরু থেকে বিভিন্ন মহৎ কাজের জন্য বেশ প্রশংসিত হয়েছে।
তার ন্যায় এবারও “অসহায় মানুষের সেবায় হচ্ছে আমাদের মূল লক্ষ্য” এই প্রতিপাদ্য সামনে রেখে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন সহত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ওইসময় উপস্থিত বক্তৃতা করেন, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামাল বিকম, নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশনের পরিচালক লায়ন জিএম ইমাম হোসাইন ইমন, ইউনিয়ন পুলিশিং কমিটি সভাপতি হোসেন হাজী, প্রবাসী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার প্রার্থীনস্বপন মোল্লা, মাষ্টার মমতাজ উদ্দিন মোল্লা, সরকারি কর্মকর্তা মাসুদ মোল্লা, সাবেক ইউপি সদস্য ওহিদ মিজি প্রমুখ।
এছাড়া খোরশেদ আলম, খলিল মিজি,ডা. জাফর, ডা. সৈয়দ আহমেদ, ফরহাদ হোসেন, কামাল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।