POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে রান্নাঘরের আগুনে পুড়লো ১০ টি বসতঘর

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ | সময়: ৭:২৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা শেখের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় ১০টি বসতঘর পুড়েছে।

রবিবার বিকালে সেন্দ্রা শেখের বাড়ীর জাকিরের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

 

আগুনে হানিফ শেখ, শাহাদাত শেখ, রব শেখ, কালু শেখ, জাকির শেখ, সাদ্দাম শেখ ও জসিম শেখ পরিবারের বসতঘরসহ মোট ১০ টি ঘর পুড়ে যায়।

 

এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই দরিদ্র পরিবারের। ঈদের আগে আগুনে সব কেড়ে নিলো। সাতটি পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান সোহেল জানান, আগুনের ঘটনায় পরণের কাপড়চোপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারিনি পরিবারগুলো। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আর বাকী ৩টি বসতঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়।

 

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহসান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। শেখের বাড়ীর অন্যান্য বসতঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

 

ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, আগুনের ঘটনায় উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ১০ বস্তা চাউল ও ৩০ টি কম্বল দেয়া হয়েছে। এছাড়া নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ হাজার টাকা দেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন