পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের দিকচাইল গ্রামে গরীব,অসহায়, দুঃস্থদের মাঝে অষ্টম বারের মতো মাহবুব রহমান বাবু মিয়াজির নিজ অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে দিকচাইল কাসেমুল উলূম মাদ্রাসার মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওইসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ও মাহবুবুর রহমান বাবু মিয়াজির গরীব,অসহায়, দুঃস্থদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক একে এম জুলহাস উদ্দিন, মানিক মিয়াজি, সিরাজ পাটোয়ারী, ইউপি সদস্য খোকা মেম্বার, মিজানুর রহমান প্রমুখ।
অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেন। উল্লেখ্য, প্রতি প্যাকেটে ঈদ উপহার সামগ্রী হিসাবে ছিল সেমাই, চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, মুড়ি