হাজীগঞ্জে ফুটফুটে শিশু হাবীবকে বাঁচতে চায়, প্রয়োজন কয়েক লাখ টাকা। হাজীগঞ্জ উপজেলার হাটিলা ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামের স্বরানীয়া বাড়ীর অসহায় অটো চালক রাজুর ছেলে হাবীব (২) হার্ট ছিদ্র রোগে ভুগছেন।
অর্থাভাবে গরিব অসহায় পিতা-মাতার পক্ষে চিকিৎসা করাতে না পারায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে ফুটফুটে শিশু হাবিব। গেলো শনিবার বিকালে সরেজমিনে গিয়ে জানাগেছে, হতদরিদ্র পিতা রাজু’র ছেলে জন্ম থেকে এ সমস্যায় ভুগছে। হার্ট ছিদ্র এ সমস্যা সমাধানে এ পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করে গিয়েছেন।
হতদরিদ্র পিতার পক্ষে প্রায় চার লাখ টাকা ব্যায় করে চিকিৎসা করানো সম্ভব হয়ে উঠছে না। শিশু হাবীবের মা মৌসুমী পপুলার বিডিনিউজকে জানান, দিন যতই গড়াচ্ছে ততই চিকিৎসার অভাবে তার সন্তানের ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। এবং বিছানায় যন্ত্রণায় কাদরাচ্ছে। তার স্বামী অটো চালিয়ে যা আয় হয়, তাতে কোন রকম সংসার চলে। আমিও দরিদ্র মানুষ। ঠিকমত খাওয়া দাওয়াই চলে না, এই শিশুর চিকিৎসা করাব কিভাবে? আমাদের পক্ষে এই শিশুর চিকিৎসা করানো সম্ভব না।
তাই সকল মানবিক দিক বিবেচনা করে তার সন্তানের সুস্থ জীবন ফিরে পেতে (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর(অব.)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’র সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়াও
দেশের দশজন যদি সাহায্য করে, তাহলে হয়ত আমার সন্তানের চিকিৎসা হবে।
কোনো সামর্থবান ও হৃদয়বান ব্যক্তি সহযোগিতা করতে চাইলে শিশুটির নানা ০১৮২২-১৯০৩২৪ (বিকাশ) নম্বরে যোগাযোগ করতে পারেন।