POPULAR BD NEWS
Popular BD News Logo

নোয়াখালীতে আগুনে পুড়ল ৭ দোকান

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪ | সময়: ২:৪২ অপরাহ্ণ

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার মান্নান নগর দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা বাচ্চু নাড়া জানান, রাত সোয়া ১২টার দিকে মান্নান নগরের দক্ষিণ বাজারের হোরনের চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে বাজারের নূর আলম সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের মুদি দোকান, মো. খলিলের মুদি দোকান, হোরনের চা দোকান, আজাদ হোসেনের চা দোকান, শাহজাহানের কাপড়ের দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৮-৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

হআই/নি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন