POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত

ফয়েজ আহম্মেদ, শাহরাস্তি | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ | সময়: ১০:১২ অপরাহ্ণ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকায় মুরগী বহনকারী পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৪৫) ও আব্দুর রব (৫৫) নামে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো ৩ যাত্রী।

 

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াপাড়া-হোসেনপুর গ্রামের মধ্যবর্তী কচুয়া সড়কের বশির উল্লাহ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবুল কাশেম ও আব্দুর রব শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণকার পাড়ার বাসিন্দা। আহতরা হলেন- কচুয়া উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ ও আশেক আলী। চালকের পরিচয় পাওয়া যায়নি।

 

স্থানীয় ব্যবসায়ী মো. শিশির জানান, ইফতারের পর বৃষ্টি নামে। ঠিক ওই মুহুর্তে কচুয়া অভিমুখী পিকআপ ভ্যানটি কালিয়াপাড়ার দিকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসে। ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়।

 

শাহরাস্তি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাষ্টার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাতহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

 

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিহতদের সুরতহাল তৈরী করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খালিদুর রহমান জিহাদ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন