POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নিখোঁজের তিনদিন পর ট্রলার যাত্রীর মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ | সময়: ৪:২০ অপরাহ্ণ

চাঁদপুরের মেঘনা নদীতে বাল্বহেড ও ট্রলার সংঘর্ষে নিখোঁজের তিন দিন পর যাত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

 

বুধবার দুপুরে মেঘনা নদীর হরিনাঘাট সংলগ্ন এয়ারটেলের চর এলাকা থেকে শহীদুল্লাহ গাজীর (৪৮) মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, গেলো ২৪ মার্চ রবিবার মেঘনা নদীতে পার হতে গিয়ে একটি বাল্বহেড ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে শহীদুল্লাহ গাজী (৪৮) নিখোঁজ হয়।

তার গ্রামের বাড়ী শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের। সে ২নং ওয়ার্ডের বাসিন্দা ছাত্তার গাজীর ছেলে।

এ ঘটনায় ট্রলার চালক মনির হোসেন গুরতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত শহীদুল্লাহ গাজীর মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন