POPULAR BD NEWS
Popular BD News Logo

এক বছর পর টেস্ট দলে ফিরলেন সাকিব আল হাসান

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪ | সময়: ৪:১৮ অপরাহ্ণ
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব আল হাসান।

সর্বশেষ প্রায় এক বছর আগে তিনি টেস্ট খেলেছিলেন। তাঁকে জায়গা করে দিয়েছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া চোটের কারণে নেই পেসার মুশফিক হাসান, তাঁর জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। এএসসি/পবন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন