POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪ | সময়: ২:৪৮ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলার বদরপুরে অটোরিকশা উল্টে চালক মো. মহিনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে টোরাগড় -বদরপুর সড়কের পাশে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মো. মহিন হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় দক্ষিণ পাড়া ফকির বাড়ীর বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, চালক নিজেই অটোরিকশা নিয়ে সড়ক থেকে ছিটকে খালে পড়ে যায়। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন