POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁওে তিনদিন ব্যাপী কোরআন তাফসীর ও ইফতার মাহফিল সম্পন্ন

আলমগীর কবির | প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪ | সময়: ৯:৪৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁও বাইতুল উলুম ইব্রাহিমীয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে গেলো ২৩ মার্চ থেকে শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত তিনদিন ব্যাপী তাফসির ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জয়নাল আবদিনের সভাপতিত্বে, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ গোলামুর রহমান গোলাপের আয়োজনে, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সার্বিক পরিচালনায় তাফসীরুল কোরআন মাহফিলের তাফসির করেন উজানীর পীর আলহাজ্ব মাওলানা মোঃ আশেক এলাহি ।

উপস্থিত ছিলেন রাজারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আঃ কুদ্দুস, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান , ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলমগীর কাজী সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন