POPULAR BD NEWS
Popular BD News Logo

বিয়ের বয়স হলেও এখনো বিয়ে করেননি ৩৬ শতাংশ পুরুষ: বিবিএস

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪ | সময়: ৪:৫৬ অপরাহ্ণ
বয়স হলেও প্রায় ৩৫ দশমিক ৮ শতাংশ পুরুষ এখনও বিয়ে করেননি। আর ২১ দশমিক ৭ শতাংশ নারী প্রাপ্তবয়স্ক হলেও এখনো অবিবাহিত রয়েছেন।
গতকাল রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ প্রতিবেদনে প্রকাশিত ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যানে দেখা যায়, নারীর তুলনায় অবিবাহিত পুরুষের সংখ্যা ১৪ শতাংশ বেশি। পরিসংখ্যানে পুরুষদের প্রথম বিয়ের গড় বয়স ২৪ দশমিক ২ বছর। আর নারীদের ১৮ দশমিক ৪ বছর।
এসডিআরএস ইন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রকল্পের আওতায় ২০১২টি নমুনা এলাকা হতে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩-এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। এএসসি/পবন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন