POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪ | সময়: ৩:৩৭ অপরাহ্ণ

হাজীগঞ্জে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার দুপুরে হাজীগঞ্জ বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এই বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, হাজীগঞ্জ বাজারে অধিক মূল্যে তরমুজ বিক্রির দায়ে বাদল তরমুজের দোকানমালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের পর ৬০০ টাকার (ক্রয়মূল্য ২৩০ টাকা) তরমুজ ৩০০ টাকা বিক্রি করেন ব্যবসায়ীরা।

জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আরও বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করায় মায়ের দোয়া ফল বিতানের মালিককে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় নবীন ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মিঠুন স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চার প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতায় ছিল হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন