POPULAR BD NEWS
Popular BD News Logo

আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪ | সময়: ১:৫৫ অপরাহ্ণ
চলমান আইপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নেন তিনি। দলকে জেতাতে সবচেয়ে বড় ভূমিকাও রাখেন ফিজ। দারুণ শুরু করলেও এবারের আইপিএলের পুরোটা খেলা হবে না মুস্তাফিজের।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এখন বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেতে ভালোই বেগ পেতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। জানা গেছে, আইপিএল খেলতে অনাপত্তিপত্রে এই বাঁহাতি পেসারের ছুটি মঞ্জুর করা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত। ৩ মে থেকে ঘরের মাঠে বাংলাদেশকে খেলতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ। ফিজকে তার আগেই আইপিএল থেকে ফিরে আসতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১২ মে। আইপিএলের প্লে-অফ পর্ব মাঠে গড়াবে মে মাসের মাঝামাঝি। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে ফিজের সামনে পুনরায় আইপিএলে যাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে সেটি হওয়ার সম্ভাবনা খুবই কম। এএসসি/পবন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন