POPULAR BD NEWS
Popular BD News Logo

পিএইচপি কুরআনের আলোর বিচারক মাওলানা আবু ইউসুফ আর নেই

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪ | সময়: ১:০৫ অপরাহ্ণ

কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলোর বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

শনিবার সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যানসারে আক্রান্ত ছিলেন মাওলানা আবু ইউসুফ।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পিএইচপি কুরআনের আলোর উপস্থাপক শাহ ইফতেখার তারিক।

হাফেজ মাওলানা আবু ইউসুফের লাশ এখনো দেশে আনা হয়নি। দেশে নিয়ে আসার পর তার জানাজা ও দাফন-কাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ছাড়াও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ছিলেন অকৃত্রিম কুরআন প্রেমিক হাফেজ মাওলানা আবু ইউসুফ।

জানা যায়, গতকাল শুক্রবার দিল্লির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। সেখানে আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় এই ইসলামী চিন্তাবিদ।

H/A

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন