POPULAR BD NEWS
Popular BD News Logo

পাবনায় চাতালে বয়লার বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২১, ২০২৪ | সময়: ৪:৩৭ অপরাহ্ণ
পাবনার ফরিদপুরে চাতালে ধান সেদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বয়লার বিস্ফোরণে নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের কাশিপুর গ্রামের চাতালমালিক জাহাঙ্গীর আলম (৩৭) ও ওই চাতালের নারী শ্রমিক পাখি খাতুনের ছেলে তারেক হোসেন (৫)।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার দিকে ধানের চাতালটিতে ধান সেদ্ধর কাজ চলছিল। চাতালের মালিক জাহাঙ্গীর আলম নিজেই সেখানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর আলমের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বয়লারের টুকরা শরীরে লেগে শিশু তারেক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এএসসি/পবন
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন