POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে সিএনজি ও প্রাইভেট মুখোমুখি সংঘর্ষ, আহত চার

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: মার্চ ২০, ২০২৪ | সময়: ৪:১১ অপরাহ্ণ
চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওইসময় সিএনজিতে থাকা চার যাত্রী গুরুতর আহত হয়।
বুধবার দুপুরে বাগাদী ইচলী চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে বুলু বেগম (৬০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকী তিনজন মামুন, বিল্লাল ও আলমগীরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁদপুর মডেল থানার তদন্ত ওসি আবদুর রাজ্জাক সড়ক দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার ও সিএনজি জব্দ করা হয়েছে।
হআই/নি
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন