চাঁদপুরের মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।ওইসময় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক এসবি সাত্তার।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকার বিভিন্ন চরে অভিযান চালানো হয়। পৃথক অভিযানের আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের চারজনকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুরভিতা চাকমা।
বাকী সাতজনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। ওইসময় জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে দেয়া হয়। এএসসি/পবন