POPULAR BD NEWS
Popular BD News Logo

সামাজিক সংগঠন “বন্ধুমহল” এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪ | সময়: ৪:১০ অপরাহ্ণ
“মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাড়াই” এ স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চাঁদপুর সদরের ফরক্কাবাদস্থ সামাজিক সংগঠন “বন্ধুমহল-২০০৪”।
সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন ও অসহায় একশত পরিবারের মাঝে বন্ধুমহলের সকল সদস্যদের এর আর্থিক সহায়তায় এ ইফতার সামগ্রী বিতরণ করা কার্যক্রম সম্পন্ন করা হয়।
রবিবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, চিনি, সয়াবিন তেল, পিয়াজ, চিড়া ও খেজুর। পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে নিম্ম আয়ের মানুষের অধিকাংশেরই ইফতারি সামগ্রী কেনার সর্মথন হয় না। মানবিক দৃষ্টিকোণ সংঠনটির পক্ষ থেকে প্রথমধাপে একশত পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন