POPULAR BD NEWS
Popular BD News Logo

ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বি’র খাবার বিতরণ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪ | সময়: ২:৪১ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নেতার উদ্যোগে হাজীগঞ্জে অসহায় ও হতদরিদ্রের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বি’র উদ্যোগে এ  খাবার বিতরণ করা হয়।

মেহেদী হাসান রাব্বি’র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা অসহায়, দুস্থ ও এতিম শিশুদের খাবার বিতরণ করেছি।

আজকের দিনে আমাদের সবাইকে সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে। সেইসঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগ মানবসেবায় কাজ করে যাচ্ছে। এবং সব সময় সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করবো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন