POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মেসার্স আল আমিন অয়েল মিলসে্র উদ্বোধন

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪ | সময়: ১০:৫২ অপরাহ্ণ

হাজীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে মেসার্স আল-আমিন অয়েল মিলসে্র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে অয়েল মিলসে্ অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল শেষে বিদ্যুতের সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে এ সরিষার তৈল ও সরিষার খৈল মিলের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

মেসার্স আল-আমিন অয়েল মিলসে্র সত্ত্বাধিকারী মো. নেছার আহম্মদ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. ফয়েজ আহমেদ চৌধুরী, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. এ রহিম পাটওয়ারী।

এ সময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, মনিরুজ্জমান মনির, আবু সুফিয়ান রানা, কাজী জসিম উদ্দিন, মাসুদ খাঁন, সাহাবউদ্দিন শাবু, মারুফ খাঁন রাসেল, মো. ইমাম হোসেন, সাইফুল হোসেন, ফয়সাল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ, ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা।

শতভাগ খাঁটির নিশ্চয়তা দিয়ে মেসার্স আল-আমিন অয়েল মিলসে্র সত্ত্বাধীকারী মো. নেছার আহম্মদ চৌধুরী বলেন, আমরা ঘানিতে ভাঙ্গানো খাঁটি সরিষার তৈল ও খৈল পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি। আপনাদের (ভোক্তা) প্রতি অনুরোধ, একবার আমার মিলে উৎপাদিত আল-আমিন সরিষার তৈল ও খৈল কিনে পরীক্ষা করুন।

রনন/নি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন