এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া উপস্থিত কৃষক ও সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জে আবাদী কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার( ০১অক্টোবর) দুপুরে পৌর ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
পৌর ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের হাজী আমিনুল হক বাড়ীর মাঠে ড্রেজার মেশিন বসিয়ে পাশের আবাদী কৃষি জমি ধ্বংসের অপরাধে ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়।