হাজীগঞ্জে হাসান মিয়াজির অর্থায়নে ঈদগাঁ ময়দান পাকাকরন করা হয়েছে।
শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের উত্তর এন্নাতলী ঈদগাঁ মাঠ পাকাকরনের ডালাই কাজ সম্পন্ন হয়।
জানা গেছে, ওই এলাকার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি ও দানবীর হাসান মিয়াজীর নিজস্ব অর্থায়নে এই এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সম্পূর্ণ হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, মেইন রোড ব্যতীত এই এলাকার বিভিন্ন বাড়ির রাস্তাঘাট পাকা করে দিয়েছেন তিনি।
এছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা উন্নয়নে অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন তিনি। এছাড়াও হতদরিদ্র পরিবারদের বিভিন্ন ভাবে সহযোগিতা, বিয়ে, পড়াশোনা ও ঈদে নগদ অর্থ সহায়তা ও ঈদ কেনাকাটা সহ বিভিন্ন কাজে ব্যাপক অবদান রাখেন। স্থানীয়রা আরো জানান, হাসান মিয়াজীর মত লোক এই এলাকায় থাকার কারণে প্রায় 90% উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হয়েছে।
এছাড়াও রাতের অন্ধকারে এড়াতে রাস্তায় লাইটিং ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। তার এমন প্রশংসনীয় কাজে স্থানীয়রা বেজায় খুশি। এলাকার উন্নয়নে হাসান মিয়াজীর ভূয়সী প্রশংসা করে বলেন এমন কাজ অব্যাহত থাকবে বলে আশা করেন।