POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে রমরমা অবৈধ ড্রেজার ব্যবসা

সুমন আহমেদ | প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪ | সময়: ১২:২৬ অপরাহ্ণ
ড্রেজার দিয়ে বালু উঠিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি মহল। নদী, খাল, পুকুর এমনকি আবাদি জমিও বাদ পরছেনা ড্রেজার এর ছোবল থেকে। এলাকার বিভিন্ন নিচু জায়গা ভরাট করতে যত্রতত্র বসানো হচ্ছে ড্রেজার, তুলে নেয়া হচ্ছে বালু। উপজেলার অভ্যন্তরীন সেচ খাল গুলোতে ড্রেজার বসিয়ে যেমনিভাবে হরহামেশাই তোলা হচ্ছে বালু ।
একইভাবে মেঘনা-ধনাগোদার মত প্রবাহমান নদী থেকেও বালু উত্তোলনের চিত্র চোঁখে পড়েছে। এছাড়াও ফসলী জমি থেকে ড্রেজার এর মাধ্যমে বালু উত্তোলনের ঘটনা ঘটছে নিয়মিত। গতকাল বৃহস্পতিবার মতলব উত্তরের বড় মরাধান শিকদার বাড়ী সংলগ্ন পুকুর থেকে মাটি কেটে ফসলি জমি নষ্ট করা হচ্ছে।
পুকুরে অপরিকল্পিত ভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ভাবে গভীর খনন করার কারনে চারপাশের মাটি দেবে ভেঙে পড়ছে ড্রেজারের গর্তের মধ্যে। বড় মরাধন এলাকায় গিয়ে দেখা যায় জাকির নামক এক যুবক ড্রেজার দিয়ে পুকুরের মাটি কেটে ভরাট করছেন ফসলি জমি। ড্রেজার ব্যবহার করে ফসলী জমি ভরাট করতে কোন বাঁধা নেই বলে জানান তিনি ।
এদিকে উপজেলার প্রধান সেচ খাল থেকে বিভিন্ন সময়ে বালু উত্তোলনের চিত্র দেখা গেলেও এসব বন্ধ হয়নি আজও। অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেয়া না হলে কমবে কৃষির আবাদ, ভারসাম্য হারাবে প্রাকৃতিক পরিবেশ ।
বিষয়টি সম্পর্কে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন