POPULAR BD NEWS
Popular BD News Logo

এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪ | সময়: ২:০৭ অপরাহ্ণ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকামুখী একটি ট্রাকচাপায় কাউসার হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু।

নিহত কাউসার মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার আব্দুর রহমানের ছেলে।

কাউসারের বন্ধুরা বলেন, কাউসার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলো পরীক্ষা সম্পন্ন করে। আজকে কৃষি ব্যবহারিক পরীক্ষা ছিল। সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার সময় মহাসড়কের জাগীর এলাকায় ট্রাকচাপায় কাউসার নিহত হয়।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হআই/নি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন