POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গাঁজা’সহ আব্দুল্লাহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: মার্চ ১২, ২০২৪ | সময়: ৪:২১ অপরাহ্ণ

কুমিল্লায় ২৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন মধ্যম আশ্রাফপুরের ইবনে তাইমিয়া স্কুল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি কুমিল্লা জেলার বরুড়া থানার অর্জুনতলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে মোঃ আব্দুল্লাহ (২৭)। র‌্যাব-১১ এর লে. কমান্ডার জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হআই/নি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন