POPULAR BD NEWS
Popular BD News Logo

অশ্লীলতা-বেহায়াপনা বন্ধের আহ্বান

রমজানকে স্বাগত জানিয়ে কুমিল্লায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১১, ২০২৪ | সময়: ৫:০৯ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুমিল্লা নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার দুপুরে নগরীর লাকসাম রোডে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের শতাধিক কর্মী।

নগর সেক্রেটারির সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর সভাপতি।

 

নগর সভাপতি বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস।  রমজান মাস তাকওয়া অর্জনের মাস।  সংযমের মাস। তাই সকল প্রকার অশ্লিলতা বন্ধ করতে হবে।  প্রকাশ্যে খাবার হোটেল খোলা রাখা যাবে না।  রমজানের পবিত্রতা রক্ষায় যাবতীয় বেহায়াপনা বন্ধ করতে হবে। ইসলাম বিরোধী ধর্মহীন শিক্ষা কার্যক্রম বন্ধ করতে হবে।

 

র‌্যালিতে মহানগর শিবিরের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন থানা ও ওয়ার্ডের শতাধিক কর্মী অংশ গ্রহণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন