POPULAR BD NEWS
Popular BD News Logo

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১০, ২০২৪ | সময়: ৬:০৯ অপরাহ্ণ

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

রোববার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়।

টারইব্রেকারে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম ভারতের তিনটি শট ঠেকিয়ে দিলে জয়ের উল্লাসে মাতে লাল সবুজের দল।

প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে ছিল। ৭০ মিনিটে বাংলাদেশের মরিয়ম বিনতে আন্না গোল করে খেলায় সমতা ফেরান। কোনো দল আর গোল করতে না পারায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ এ।

নির্ধারিত সময়ের খেলা ১-১ থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বাংলাদেশ ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন