POPULAR BD NEWS
Popular BD News Logo

টিসিবির চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৭, ২০২৪ | সময়: ৪:২৯ অপরাহ্ণ

একদিনের ব্যবধানে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার (৭ মার্চ) এ খবর জানিয়েছে সংস্থাটির মুখপাত্র হুমায়ূন কবির।

এক অডিও বার্তায় তিনি জানান, টিসিবির প্রতিকেজি চিনির মূল্য ১০০ টাকা নয়, আগের মূল্য ৭০ টাকাই থাকবে।

টিসিবির মুখপাত্র জানান, চিনির দাম সমন্বয় করা হলেও সরকার বেশি পরিমাণে ভর্তুকি দিচ্ছে। তাই চিনির নতুন নির্ধারিত দাম বাতিল করা হয়েছে, আগের দাম পুনর্বহাল রাখা হয়েছে।

এর আগে বুধবার (৬ মার্চ) প্রতি কেজি চিনির দাম ৭০ টাকা থেকে ১০০ টাকা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে টিসিবি।

হআই/নি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন