POPULAR BD NEWS
Popular BD News Logo

ফেসবুক-মেসেঞ্জার-ইনস্টাগ্রামে ত্রুটি, বিপাকে ব্যবহারকারীরা

আবু সায়েম চৌধুরী | প্রকাশিত: মার্চ ৫, ২০২৪ | সময়: ১০:৪৬ অপরাহ্ণ

হুট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুক, ইনস্টাগ্রাম লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুক-ইনস্টাগ্রামে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। এছাড়া মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান করা না গেলেও কল দেয়া যাচ্ছে।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানাতে থাকেন। তবে, এ সমস্যা কেবল বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এ সমস্যা দেখা গেছে বলে ব্যবহারকারীদের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

উল্লেখ্য, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এখন পর্যন্ত এ ধরনের জটিলতা দেখা যায়নি। কী ত্রুটির কারণে এই তিন যোগাযোগমাধ্যম ব্যবহারে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছে, তা-ও জানা যায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন