সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফের গুলিতে আহত হয়েছেন আরাফাত আমিন নামে এক ছাত্র।
সোমবার (৪ মার্চ) বিকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত আরাফাত আমিন কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শহিদের মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র ও শিক্ষকের মধ্যে গন্ডগোল হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা করছে।