চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ইছানগরে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার বিকাল ৪টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরের একটি সুগার মিলে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি গণমাধ্যমকে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনো জানা যায়নি। তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এখনও কাজ করছেন।