POPULAR BD NEWS
Popular BD News Logo

‘বরই দিয়ে ইফতার করেন, আঙ্গুর-খেজুর লাগবে কেন?

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৪, ২০২৪ | সময়: ৩:১৯ অপরাহ্ণ
আঙুর, খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রাজধানীর ওসমানী মিলনায়তনে আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের অভাব অভিযোগ আছে। বরই দিয়ে ইফতার করেন। আঙুর, খেজুর লাগবে কেন? পেয়ারা দেন না কেন?’

নূরুল মজিদ বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ইফতার পার্টি হবে না। দেশি ফল দিয়ে ইফতারের প্লেট সাজান।

মন্ত্রী বলেন, আজকে কোনো সমস্যা নেই। সমস্যা হলো স্বাধীনতাটা কিভাবে হলো সেটা ভুলে গেছি।

নূরুল মজিদ বলেন, ‘আমাদের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে। মন্ত্রণালয় কাজ করছে। আমরা আনন্দিত। জেলা প্রশাসকেরা গুরুত্বের সাথে কাজ করেছেন। এএসসি/নি

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন