কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন আমানগন্ডা এলাকায় ১০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার রাতে র্যাব-১১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন আমানগন্ডা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আমানগন্ডা গ্রামের আশাদুল এর ছেলে আরমান (২০) এবং মোঃ একই গ্রামের আব্দুল মমিনের ছেলে রাজীব (১৯)।
র্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।