হাজীগঞ্জের বাকিলায় এক বৃদ্ধার সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে।
গেলো মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের স্বর্না মোল্লা বাড়ীতে একদল ভাড়াটে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সীমানা প্রাচীর (দেয়াল) ভাংচুরের অভিযোগ উঠে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ভুক্তভোগী আব্দুল মান্নান (৭০) তার ক্রয়কৃত সম্পত্তির উপর বাড়ি নির্মাণ করে ২৫ বছর যাবত ভোগ-দখল করে আসছে। তার ক্রয়কৃত সম্পত্তি একই এলাকার মুন্সি বাড়ির সাইফুল ইসলাম মুন্সী, কামাল হোসেন মুন্সী, বেলায়েত মুন্সি, রাজু হোসেন মুন্সী জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে বলে অভিযোগ করেন।
তারই ধারাবাহিকতায় ঘটনার দিন দুপুরে অভিযুক্তদের নেতৃত্বে বাকিলা থেকে একদল ভাড়াটে দুষ্কৃতকারীদের দিয়ে বাড়ীর সীমানা প্রাচীর ভাংচুর চালায়। এ ঘটনা ভুক্তভোগী বৃদ্ধ আব্দুল মান্নান উপায়ান্তর না দেখে বাদী হয়ে সাইফুল ইসলাম মুন্সী (৪০), কামাল হোসেন মুন্সী, বেলায়েত মুন্সি (৪৫), রাজু হোসেন মুন্সী (২৫) সহ আরো অজ্ঞাত আট/দশজনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আব্দুল মান্নান জানান, দীর্ঘদিন যাবত তার ক্রয়কৃত সম্পত্তির জোরপূর্বক দখলে নিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে আসছে। ঘটনার দিন সকালে কিছু বুঝে উঠার আগেই ভাড়াটে দুষ্কৃতকারীরা দেয়াল ভাংচুর করে। আর সেই ভাংচুরের দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে মোবাইল গৃহবধূর হাত থেকে কেড়ে নেয়।
ভুক্তভোগী পরিবারটি নিজেদের নিরাপত্তার স্বার্থে ও ক্ষতিপূরণের দাবীতে স্থানীয় প্রশাসনের কাছে সুবিচার প্রত্যাশা করেন। এদিকে ভাংচুরের বিষয়ে জানতে অভিযুক্তদের নিজ বাড়ীতে গেলে কয়েকজন ঢাকায় থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
তবে অভিযুক্তদের মধ্যে বক্তব্য দেন রাজু হোসেন মুন্সী জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং তাদের সাথে কোন পূর্ব শত্রুতাও নেই।
এদিকে অভিযুক্ত বেলায়েত মুন্সি মুঠোফোনে বলেন, যারা ইউএনও এর কাছে দরখাস্ত দিয়েছেন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন কেনো দেয়াল ভাংচুর করেছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।
হআই/রনন/নি