POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনায় জাটকা ধরায় ২৬ জেলের কারাদন্ড: ২৭ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ | সময়: ৬:২৬ অপরাহ্ণ
চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ইলিশ ধরার দায়ে ২৬ জেলেকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক ২৯ জেলের মধ্যে একজনকে ৫০০ টাকা জরিমানা আদায় ও দুইজনের বয়স কম হওয়ায় মুচলেকা রেখে মুক্তি দেয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, বুধবার রাতে মেঘনা নদীর হাইমচর, কাটাখালী, ঈশানবালা, ইব্রাহীমপুর ও চাঁদপুর বড় স্টেশনের মুলহেডে এই অভিযান পরিচালনা করা হয়।
ওইসময় ইঞ্জিন চালিত দুইটি নৌকা, ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২ হাজার মিটার চরঘেরা জালসহ মোট ২৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। অভিযানে অংশ নেয় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো.মামুনুর রশীদ চৌধুরী, সহকারী প্রকল্প পরিচালক মো সুলতান মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মুশফিকুর রহমানসহ কোস্ট গার্ডের সদস্যরা।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন