POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে ৩০টি যানবাহনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ | সময়: ৫:৪৩ অপরাহ্ণ
শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০টি যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২০ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে পৌরসভার উপলতা এলাকার প্রধান সড়কের পাশে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক ও পিকআপসহ ৩০ টি যানবাহনের বিরুদ্ধে রেজিষ্ট্রেশন বিহীন, মেয়াদোত্তীর্ণ টেক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্সবিহীন যান চালনা ও হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহনের অভিযোগে ২০ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে শাহরাস্তি মডেল থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা আদালতকে সহায়তা করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন