POPULAR BD NEWS
Popular BD News Logo

তরপুচন্ডি ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত করতে এসে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ | সময়: ৭:১৫ অপরাহ্ণ
চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুচন্ডি ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীকে ছুরি কাঘাত করতে আসায় ইকবাল(৩৫) নামে এক যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
জানাযায়,২৮ ফেব্রুয়ারী বুধবার সকালে তরপুচন্ডি ইউনিয়নের তেঁতুলতলায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে জেলে চাল বিতরণ করতে ছিলেন ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসল গাজী।
এসময় সেখানে ওই এলাকার ইদ্রিস বন্দুকসীর ছেলে ইকবাল চুরি নিয়ে আসে। তখনই তা দেখতে পেয়ে এলাকাবাসী তাকে আটক করে। পরে সদর মডেল থানার এসআই আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে নিয়ে আসে।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী জানায়,বেশ কয়েক বছর আগে সে আমার কাছ থেকে টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সে আমার টাকা দেয় দিচ্ছি বলে বাহানা করে। এক পর্যায়ে সে প্রবাসে চলে যায়। বিদেশ থেকে আসার পর আমি এখন আবার তার কাছে টাকা চাইলে সে আমার উপর ক্ষিপ্ত হয়।এবং প্রায় দিনই আমার সামনে বেয়াদবি করে।
আজকে আবার এখানে সে ওপেন চুরি নিয়ে আসে।পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন