হাজীগঞ্জ বাজারে দুই হাসপাতাল ও এক ফার্মেসীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারের শুকরান হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টার ও হলি কেয়ার হসপিটাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং হলি কেয়ার ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ থাকায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক নূর হোসেন রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল দুটিতে মেয়াদ উর্ত্তীণ রিএজেন্ট পাওয়ায় জরিমানা করা হয়েছে। জেলায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।