হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও হামিরউদ্দিন পাটোয়ারী বাড়ীর রাজারগাঁও বাজারের টিন ব্যবসায়ী মোঃ আবু তাহের পাটোয়ারী ও দক্ষিণ পশ্চিম রাজারগাঁও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তারের ছোট ছেলে মোঃ আবদুর রহমান (২) বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরন করেন ।
গত ২৫ ফেব্রুয়ারী সকালে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায় প্রতি দিনের ন্যায় বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করতে যায়। খেলা করতে গিয়ে শিশুটি পানিতে পড়ে গেলে সাথের অন্য শিশু এসে পারিবারের সদস্যদের কে খবর দিলে তাড়াতাড়ি গিয়ে পানি থেকে উঠিয়ে রাজারগাঁও বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার শিশু আবদুর রহমান কে মৃত ঘোষনা করে।
মোঃ আবদুর রহমানের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
E/N