POPULAR BD NEWS
Popular BD News Logo

নারী উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের বিশেষ তহবিল চেয়েছেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪ | সময়: ৫:১৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের কাছে আর্থসামাজিক অগ্রগতির জন্য আরও বেশি নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিশেষ তহবিল এবং জলবায়ুসংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে রেয়াতি হারে আরও ঋণ চেয়েছেন।

বিশ্বব্যাংকের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা (বিশ্বব্যাংক) বাংলাদেশের নারীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য একটি বিশেষ তহবিল দিতে পারেন। বিশেষ তহবিলটি নারী উদ্যোক্তা তৈরিতে সরকারের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।’

জাতীয় সংসদ ভবনে আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আন্না বেজার্ড সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার নারী উদ্যোক্তাদের বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি। নারী ও পুরুষ উভয়ের জন্যই সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। তাই বাংলাদেশে কোনো লিঙ্গবৈষম্য নেই।’

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন